ফাঁকা ঢাকা এখন আরো ফাঁকা

করোনাভাইরাসের কারণে ঢাকা আগের থেকেই ফাঁকা। কিন্তু এবার সেই ঢাকা আরো ফাঁকা। গত ২ মাস কর্ম ও শ্রমজীবী মানুষ ছাড়া সাধারণ মানুষের সংখ্যা সীমিত ছিল। এই কর্ম ও শ্রমজীবী মানুষও ঈদুল আজহায় পরিবারের সঙ্গে থাকতে রওনা দিয়েছেন বাড়ির মুখে। ফলে ফাঁকা রাজধানী আরো ফাঁকা হয়ে যাচ্ছে।

শেষদিনে মহাসড়কগুলোতে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। নগরী রাজধানী ঢাকা ছেড়ে নাড়ির টানে গ্রামে ফিরছে মানুষ। ঢাকার বিভিন্ন বাসস্ট্যান্ড (মহাখালী, গাবতলী, গুলিস্তান ও সায়েদাবাদ), সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ করতে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ফলে রাজধানীর ব্যস্ত সড়ক ক্রমেই ফাঁকা হচ্ছে।

এবার ঈদের আগে ৩ দিন ছুটি পাওয়ায় বৃহস্পতিবার ছিল চাকরিজীবীদের শেষ কর্মদিবস। এছাড়া ঈদের পরেও কয়েকদিন ছুটি নিয়েছেন অনেক। তাই এবার অন্যবারের তুলনায় ঢাকা আরও বেশি ফাঁকা হয়ে গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর