সৌদি আরবের সাথে মিল রেখে ফরিদপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাত গ্রামে ঈদ-উল-আযহা’র জামাত ও পশু কোরবানি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩১ জুলাই) উপজেলার রূপাপাত ও শেখর ইউনিয়নের শেখর, কাটাগড়, গঙ্গানন্দপুর, রাখালতলি, মাইটকুমরা, সহস্রাইল ও দুর্গাপুর গ্রামের প্রায় আড়াই শত পরিবারের কয়েক হাজার মানুষ ঈদুল আযাহার নামাজ আদায় করেছেন।

আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহিদুল হক জানান, ‘আমাদের পূর্বপুরষ থেকে আমরা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা মির্জাখিল পীরের তরিকাপ্রাপ্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার হযরত ইয়াছিন আলী (রহ.) পীরের অনুসারী। আমরা যারা মির্জাখিল পীরের অনুসারী তারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা, ঈদুল ফিতর এবং ঈদুল আযাহার নামাজ আদায় করে থাকি।’

ঈদ উপলক্ষে এ সব গ্রামের প্রতিটি ঈদের জামাত ঘিরে ছোটখাটো গ্রামীণ মেলা বসেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর