রেলপথে স্বাস্থ্যবিধি থাকলেও নেই নৌপথে

ঈদে এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াতে রেলপথে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। সড়ক পথে কোথাও মানা হচ্ছে কোথাও হচ্ছে না। তবে এ সময়ে ঈদযাত্রায় সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা নৌপথে যাতায়াতে।

ঢাকার সদরঘাট থেকে অন্যান্য জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রায় সবকটি লঞ্চেই ছিল ধারণ ক্ষমতার বেশি যাত্রী। যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগই নেই। খুব কম যাত্রীর মুখেই মাস্ক দেখা গেছে।

গতকাল এবং আজ ঢাকা থেকে বরিশাল, চাঁদপুরের উদ্দেশ্যে যেসব লঞ্চ, স্টিমার ছেড়ে গেছে, সেগুলোর প্রায় সবগুলোতেই মানুষের ভীড় ছিল।

পাশাপাশি ঢাকা থেকে সড়কপথে বিভিন্ন জেলায় যাওয়ার সময় ব্যবহৃত ফেরিগুলোতেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঠাসাঠাসি করে যাত্রী উঠতে দেখা গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর