করোনাকালে কুড়িগ্রামের সাংবাদিকরাও পেলেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১২টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাব হলরুমে
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এ অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম । এটি করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের প্রণোদনা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত অনুদান।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রথম দফা কুড়িগ্রামের ৩১ জন সাংবাদিকের জন্যে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসক শুক্রবার আনুষ্ঠানিকভাবে কয়েকজন সাংবাদিকের হাতে চেক তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু,প্রেসক্লাবের সাবেক সভাপতি সফি খান ও বর্তমান সভাপতি আহসান হাবীব নিলু প্রমুখ ।
চেক বিতরণকালে প্রেসক্লাব সাংবাদিকদের করোনাকালে এই অনুদান দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান স্থানীয় সংবাদকর্মীরা।
উল্লেখ্য,করোনাকালীন সময়ে সম্মুখ যোদ্ধা হিসেবে প্রথম দফায় জেলা সদরের ৩০ জন এবং নাগেশ্বরী উপজেলার ১ জন সাংবাদিক এই প্রনোদনা পেলেন।
বার্তাবাজার/কে.জে.পি