দেশে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২ হাজার ৭৭২, মৃত্যু ২৮

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৭৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে মারা গেছে ২৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেল ৩১১১ জন। মোট করোনাক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৬৬১জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ২৬ হাজার ১৪ জনের।

আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর