পিরোজপুরে একটি ঘর থেকে একই পরিবারের ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবেই দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিহতরা হলেন ইজিবাইক চালক আয়নাল হক(৩৫), তার স্ত্রী খুকু মনি(২৫) ও একমাত্র শিশু সন্তান আসফিয়া(৩)।
আজ শুক্রবার(৩১ জুলাই) মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা গ্রামে এই ঘটনা ঘটেছে।
মঠবাড়িয়া থানা পুলিশ জানায়, টিনের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন ইজিবাইক চালক আয়নাল হক। আজ শুক্রবার সকালে ঘরের মধ্যে কারও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের ডাকতে যায়। এ সময় জানালা দিয়ে ঘরের ভিতরে তাকিয়ে পরিবারের ৩ জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেয়া হলে তার লাশগুলো উদ্ধার করে।
আয়নাল হকের বতঘরের উত্তর দিকে সিঁধ কাটা রয়েছে। দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তাদের হত্যা করে আড়ার সাথে ঝুলিয়ে রাখতে পারে বলে ধারণা পুলিশের।
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
বার্তাবাজার/কে.জে.পি