৪৪ নয়, নিবন্ধন পাচ্ছে ৩৪টি অনলাইন নিউজ পোর্টাল

তথ্য মন্ত্রণালয় থেকে প্রথমে ৪৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করা হলেও পরে তা সংশোধন করে দেশের ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন দিচ্ছে সরকার।

গতকাল বৃহস্পতিবার রাতে ৪৪টি নিউজ পোর্টালের প্রথম তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। পরে ৩৪টির সংশোধিত তালিকা প্রকাশ করা হয়।

তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন (রেজিস্ট্রেশন) একটি চলমান প্রক্রিয়া। যে সমস্ত অনলাইন নিউজ পোর্টালের পক্ষে সরকার নির্ধারিত সংস্থাসমূহের অনাপত্তি পাওয়া গেছে, শুধু সেগুলোর তালিকা প্রকাশ করা হলো এবং তাদের প্রাথমিক রেজিস্ট্রেশনের অনুমতি দেয়া হল। আগামী ২০ কার্যদিবসের মধ্যে এই পোর্টালগুলোকে নির্ধারিত ফি জমা দিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে।

পরবর্তীতে অন্যান্য অনলাইন নিউজ পোর্টালের ব্যাপারে অনাপত্তি প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলোকে নিবন্ধনের অনুমতি দেয়া হবে উল্লেখ করে এতে বলা হয়, তাই এই বিষয়ে কোনো উদ্বেগের কারণ নেই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর