হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

হাসপাতালে ভর্তি হলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী।

বৃহস্পতিবার সন্ধ্যায় সনিয়াকে ‘রুটিন চেক আপ’ করাতে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে নেয়া হয়েছে বলে জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে।

হাসপাতালের পরিচালন পর্ষদের চেয়ারম্যান ডাক্তার ডিএস রানার বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, রুটিন চেক-আপ এবং টেস্টের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

এদিন সকালে দলের রাজ্যসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন সোনিয়া। বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক আয়োজিত হয়। অন্যদের মধ্যে বৈঠকে যোগ দিয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

৭৩ বছর বয়সী সোনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন। চিকিৎসার জন্য বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে তাকে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর