পঞ্চগড়ের আটোয়ারীতে আমন ধানের চারা লাগাতে গিয়ে বজ্রপাতে জহিরুল ইসলাম (৪৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের বড় দলম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কৃষক জহিরুল ইসলাম সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের প্রধান পাড়া এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে কৃষক জহিরুল ইসলাম দিন মুজুর হিসেবে অন্যর ক্ষেতে আমন ধানের চারা রোপন করছিলেন।এ সময় মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন। পরে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে যায়।
তোড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব আল আজাদ জানান,সকালে কৃষক জহিরুল ইসলাম দিন মুজুর হিসেবে অন্যর জমিতে আমন ধানের চারা রোপন করছিলেন। সকাল ১০ টা দিকে মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইজার উদ্দীন বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/কে.জে.পি