শরীয়তপুরের ২০ গ্রামে ঈদুল আজহা পালন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের ভক্তরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন। জেলার ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ আজ শুক্রবার ঈদুল আজহা পালন করেছে।

সুরেশ্বর দরবার শরীফের গদিনিশান পীর কামাল নুরী জানায়, দরবার শরীফের পীর জানশরীফ মাওলানার আমল থেকে সৌদিআরব ও বিশ্বের অন্যান দেশের সাথে মিল রেখে তারা ঈদ পালন করে আসছে। জানশরীফ মাওলানা মৃত্যুর পর তার ভক্ত ও মুরিদানরা এই নিয়ম মেনেই ঈদ পালন করছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় দরবার শরীফের মাঠ ময়দানে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঈদ জামায়েতে সুরেশ্বর দরবার শরিফের ভক্ত ও মুরিদানরা অংশ গ্রহন করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর