মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৭৭ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত ১ কোটি ৭৪ লাখ ছাড়িয়েছে। ১ কোটি ৯ লাখ ৩৭ হাজার।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার ৭৫৯ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৬৯১ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৭৭১ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৪৬ লাখ ৩৪ হাজার ৯৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ২৮৫ জনের।
বার্তাবাজার/কে.জে.পি