চট্টগ্রামের হাটে হঠাৎ বেড়ে গেছে গরুর দাম। পশুর সরবরাহ কম ও সংকট দেখা দেওয়ায় দাম বেড়েছে বলে জানা যায়। গরু ও ছাগল না পেয়ে বিভিন্ন বাজারে ঘুরছে হাজারো ক্রেতা।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে সরবরাহ কিছুটা থাকলেও সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম নগরীর নুর নগর হাউজিং সোসাইটিসহ নানা পশুর হাটে সংকট দেখা দেয় পশুর।
গাড়ি থেকে গরু বাজারে নামলেই তা কিনতে ভিড় করেন অনেকে।
বাজারে গরু রাখার জায়গাগুলো খালি পড়ে আছে। পশু না পেয়ে অনেক ক্রেতা হতাশা প্রকাশ করেছেন। যদিও সংকট তৈরি হওয়ার গ্রাম থেকে ট্রাকে ট্রাকে গরু আসছে বলে জানা গেছে।
বার্তাবাজার/কে.জে.পি