পাল্লা দিতে গিয়ে দুই লঞ্চের সংঘর্ষ

ঢাকা থেকে বরিশালগামী সুন্দরবন-১১ ও জাহিদ-৭ লঞ্চ দু’টি গতি পাল্লা দেওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার) রাত ১২ টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকার সদরঘাট থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে এমভি জাহিদ-৭ ও এমভি সুন্দরবন-১১ পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। দীর্ঘ পথ পাড়ি দেয়ার পর মেহেন্দীগঞ্জের কাছাকাছি গিয়ে তারা এই সংঘর্ষে লিপ্ত হয়।

সুন্দরবন-১১ লঞ্চটির যাত্রী বার্তা বাজারের সংবাদকর্মী কাফিল আহমেদ মুঠোফোনে জানান, দুটো লঞ্চই ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এমভি সুন্দরবন-১১। পেছনের অংশ কিছুটা ভেঙে গেছে লঞ্চটির। এখন দুটো লঞ্চই গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর