ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বালসোনারোর পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন তার স্ত্রী মিশেল বালসোনারো ও দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মন্ত্রী মার্কোস পন্টেস। বৃহস্পতিবার(৩০ জুলাই) প্রেসিডেন্ট হাউজ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “ফার্স্ট লেডি মিশেল বোলসোনারোর স্বাস্থ্য পরীক্ষায় বৃহস্পতিবার কোভিড-১৯ পজিটিভ ফল এসেছে। তবে তিনি ভাল আছেন এবং সব নিয়মই মেনে চলবেন।”
বৃহস্পতিবার মিশেল ছাড়াও করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে ব্রাজিলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মার্কোস পন্টেস এর। বোলসোনারো সরকারে করোনাভাইরাস আক্রান্ত হওয়া পঞ্চম মন্ত্রী তিনি।
এতে দেশটিতে করোনাভাইরাসের বিস্তার কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। বুধবারও ব্রাজিলে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।
বার্তাবাজার/এসজে