যে ৪৪ নিউজ পোর্টাল নির্বাচিত হলো সরকারি নিবন্ধনের জন্য

নিবন্ধনের জন্য বাংলাদেশ সরকার মোট ৪৪টি অনলাইন নিউজ পোর্টালকে নির্বাচিত করেছে। এর মাঝে বার্তাবাজার ডট কমও জায়গা করে নিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে তথ্য মন্ত্রণালয় থেকে প্রাকশিত এক তালিকায় জানানো হয় নির্বাচিত পোর্টালগুলোর তালিকা। এই তালিকা দেশের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে করা হয়েছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

নিবন্ধনের জন্য নির্বাচিত নিউজ পোর্টালগুলোর মধ্যে রয়েছে- সংবাদপ্রতিদিন২৪ডটকম,
টাইমবাংলানিউজডটকম,
বিডি২৪লাইভডটকম,
ইউনাইটেডনিউজ২৪ডটকম,
নিরাপদনিউজডটকম,
ইপি-বিডিডটকম,
একুশেসংবাদডটকম,
দ্যমেইলবিডিডটকম,
ইউ৭১নিউজডটকম,
কারেন্টনিউজডটকমডটবিডি,
লেটেস্টনিউজবিডিডটকম,
সময়েরচিন্তাডটকম,
বার্তা৭১ডটকম,
দ্যরিপোর্ট২৪ডটকম,
ডেইলিভোরেরপাতাডটকম,
নিউজজার্নাল২৪ডটকম,
আওয়ারনিউজবিডিডটকম,
ওমেনআই২৪ডটকম,
গ্রিনওয়াচবিডিডটকম,
সিএননিউজভয়েসডটকম,
ছবিনিউজ২৪ডটকম,
আওয়ারনিউজ২৪ডটকম।

আরও আছে বাংলাট্রিবিউনডটকম, বিডিলাইভ২৪ডটকম, বাংলাদেশ২৪অনলাইনডটকম, দ্যফিন্যান্সিয়ালএক্সপ্রেস-বিডিডটকম, উত্তরাবার্তাডটকম, যুগবার্তাডটকম, হটনিউজ২৪বিডিডটকম, ভোরেরকাগজডটনেট, শীর্ষনিউজডটকম, জাগনিউজ২৪ডটকম, দিনেরশেষেডটকম, সমকালডটনেট, ঢাকাটাইমসডটকমডটবিডি, রাইজিংবিডিডটকম, বর্তমানখবরডটকম, ঢাকাডিপ্লোম্যাটডটকম, বিডিমর্নিংডটকম, বিবার্তা২৪ডটকম, জুমবাংলাডটকম, ঢাকাট্রিবিউনডটকম ও বণিকবার্তাডটকম নিবন্ধনের জন্য নির্বাচিত হয়েছে।

অনাপত্তি প্রাপ্ত নিউজপোর্টালগুলোকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর