চলতি বছর পবিত্রে হজে নিরাপত্তাকর্মী হিসাবে প্রথমবারের মত নারী পুলিশ মোতায়েন করা হয়েছে। গত বছর পুরুষদের পাশাপাশি নারীরাও সামরিক বাহিনীতে যোগদান করার অনুমতি পায়। এরপর এবারই প্রথম নারীরা হজে দায়িত্ব পালন করছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হজ ও ওমরাহ বিষয়ক মহাপরিচালক সারি অসিরি বলেন, ‘সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতি হজ যাত্রীর চলাচল সহজ ও নিয়ন্ত্রণে রাখার জন্য একজন করে নেতা রয়েছেন।’
তিনি বলেন, ‘এছাড়া প্রত্যেক দলে একজন করে স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন। যারা হজযাত্রীদের শারীরিক অবস্থা নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেবেন।’ সূত্র: আরব নিউজ।
বার্তাবাজার/এসজে