কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈকা সাহাদাত সরকারি ত্রাণের ১৫ মেট্রিক টন চাল বিতরণ না করে আত্মসাত করেছেন বলে তদন্তে পরোক্ষভাবে প্রমাণিত হয়েছে। একইসাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে লিখিত সুপারিশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামকে অপসারণের আদেশ দেওয়া হয়।
এ ছাড়া দোষী প্রমাণিত হওয়ায় কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের একই ইউনিয়ন সাধারাণ সম্পাদক মো. জাহেদুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যানের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সূত্র-দেশ রুপান্তর।
বার্তাবাজার/এসজে