দেশের জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তাবাজার ডট কম তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন করার অনুমতি পেয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে তথ্যমন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ৪৪টি পোর্টালের তালিকায় বার্তাবাজার স্থান পেয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী জানান, অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন বা রেজিস্ট্রেশন একটি চলমান প্রক্রিয়া। যে সমস্ত অনলাইন নিউজপোর্টালের পক্ষে সরকার নির্ধারিত সংস্থাসমূহের অনাপত্তি পাওয়া গেছে, সেগুলো প্রাথমিক রেজিস্ট্রেশনের অনুমতি পাবে।
নিবন্ধনের অনুমতি পাওয়ায় বার্তাবাজারের প্রকাশক ও সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারি সকল পাঠক, প্রতিনিধি, দর্শক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
বার্তাবাজার/শফিউল