নির্ভয়ে ঈদের জামাতে অংশ নিন: র‍্যাব ডিজি

ঈদুল আজহার জামাতগুলোতে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে র‍্যাব। তাই মুসুল্লীদেরকে নির্ভয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ (বৃহস্পতিবার) বিকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বসা অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

র‌্যাব ডিজি বলেন, গত ঈদের ন্যায় এবারও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলোতে র‌্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া সার্বিকভাবে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত রয়েছে। তাই দেশবাসীকে জানাতে চাই আপনারা নির্ভয়ে ঈদের জামাতে অংশ নিন। র‌্যাব নিরাপত্তার দায়িত্বে আছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর