ঈদ উপহার নিয়ে এতিম শিশুদের বাড়ি বাড়ি মানবাধিকার কর্মী মিরাজ

বেশ কিছুদিন ধরে ফেসবুকে ভাইরাল হওয়া মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের ২ এতিম অসহায় পরিবারকে আজ ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে ঈদ উপহার সামগ্রী প্রদান করলেন শ্রীপুর উপজেলা হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের প্রচার সম্পাদক মোঃ মিরাজ আহম্মেদ। এ সময় উপস্থিতি ছিলেন মাগুরা জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক সাংবাদিক তাছিন জামান।

অসহায় এতিম দুই পরিবার ঈদ উপহার সামগ্রী পেয়ে আবেগআপ্লুত কণ্ঠে বলেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ার পর পরিবার নিয়ে খুবই অসহায়ত্বের মধ্যে দিনগুলো কাঁটছে। কিছুদিন আগে আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার মাধ্যমে ২ টা ছাগল দিয়েছে। আজ ঈদ উপহার পেয়েছি এ দিয়ে ঈদটা ভালোভাবে সন্তানদের নিয়ে ঈদ উদযাপন করতে পারবো।

শ্রীপুর হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রচার সম্পাদক মোঃ মিরাজ আহম্মেদ বলেন, এতিমদের কষ্ট দেখে আমি দ্বিতীয়বারের মত পরিবার ২ টি পাশে দাঁড়াতে পেরেছি। এ জন্য মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া জানাই। আমি ইতিমধ্যে দুই পরিবারের জন্য জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। ঈদের পর আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্য মত সহযোগিতা করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর