চট্টগ্রামের ৬০ গ্রামে আগামীকাল ঈদ

সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল (শুক্রবার) দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রামে উদযাপিত হবে ঈদুল আজহা। বেশ কয়েকবছর ধরে দক্ষিণ চট্টগ্রামের শাহ সুফি মমতাজিয়া ও মির্জাখীল দরবারের অনুসারীরা সৌদিআরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে আসছে।

স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮ এবং ৯টায় কাঞ্চন নগরস্থ দরবার শরীফ ময়দানের দরবারের পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ আলী শাহ (ম:জি:আ) এবং সাহেবজাদা মতিমিয়া মনসুরের ঈমামতিতে দুইটি পৃথক ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে।

সামাজিক দুরত্ব বজায় রেখে জামাতে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য আশেকে ভক্তগণদের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর