সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শেখ আবুল কাশেম অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়’র উদ্দ্যোগে দরিদ্র, মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ এড়ানোর জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ (হৃদয়) এর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় সাংসদ সদস্য অধ্যাপক ডা. এম এ আজিজ এমপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে এ ঈদ সামগ্রী তুলে দেন।
এ সময় উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাদি আল-মাজি জিন্নাহ, সাধারন সম্পাদক শরিফুল আলম শরিফ, সহ- সভাপতি সাইদুর ইসলাম চাঁন, আবু বক্কার শেখ খোকা, সাবেক উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক হানিফ উদ্দিন সরকার, যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌস আলম তালেব, পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আফছারুল ইসলাম খোকন, মহিলা সম্পাদক পাপিয়া পারভীন পরি, কৃষি সম্পাদক আজিজুল হক তালুকদার, সম্পাদক মন্ডলীর সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, সোনাখাড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রোকনুজ্জামান রোকন, পাঙ্গাসী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, ব্রম্মগাছা ইউনিয়ন আ’লীগের সভাপতি মিন্টু খান, সাধারন সম্পাদক গোলাম হাসনায়েত টিটু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আলামিন সরকার ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এসজে