রাজধানীর ভাষানটেক বস্তিতে ভয়াবহ আগুন

রাজধানীর মিরপুর ভাষানটেক বস্তিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনেটে ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের অনেক প্রচেষ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে আগুন।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানান, ৬ টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ শুরু করে। প্রায় একঘণ্টা পর সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছে। ডাম্পিং শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করা হবে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর