সিরাজগঞ্জের রায়গঞ্জে খুচরা ব্যবসায়ীদের মাঝে সুপারক্রীট মৈত্রী মেগা অফার ২০১৯ এর আওতায় আকর্ষণীয় উপহার হিরো হাংঙ্ক ১৫০ সিসি মটরসাইকেল বিতরণ করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।
প্রতিবছর নির্দিষ্ট সময় পরপর উক্ত কোম্পানী খুচরা ব্যবসায়ীদের জন্যে এমন সুযোগ সুবিধা ও প্রণোদনা প্রদান করে থাকেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) কোম্পানীর তালিকাভুক্ত রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের খুচরা বিক্রেতা মেসার্স লিটন ট্রেডার্স এর স্বত্তাধিকারি মো. লিটন ভূঁইয়ার নিকট মটরসাইকেলের চাবি হস্তান্তর করেন, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের রাজশাহী ও রংপুর বিভাগের রিজিওনাল ম্যানেজার আজিজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া টেরিটোরি সেলস ম্যানেজার শাহনুল হক সোহাগ ও সিরাজগঞ্জ জেলার মাকেটিং অফিসার ওবায়দুল ইসলাম।
উল্লেখ্য, উক্ত কোম্পানী বাংলাদেশসহ বিশ্বের ৯০টি দেশে সুনামের সাথে গুণগত মান বজায় রেখে ব্যবসা পরিচালনা করে আসছে। সেই সাথে উক্ত অফারের আওতায় অন্যান্য জেলাতেও পর্যায়ক্রমে খুচরা ব্যবসায়ীদের মাঝে কোম্পানীর পক্ষ থেকে উক্ত উপহার বিতরণ করা হবে মর্মে জানান রিজিওনাল ম্যানেজার আজিজুল হক।
বার্তাবাজার/এসজে