বাংলাদেশ ও ভারত থেকে কুয়েত যেতে নিষেধাজ্ঞা বহাল

১ আগস্ট থেকে কুয়েতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলেও তা বহাল রয়ে গেছে বাংলাদেশ ও ভারতসহ আরও কয়েকটি দেশের প্রবাসীদের জন্য। আগের মতোই এই দেশগুলোর কোনো নাগরিক কুয়েতে প্রবেশ করতে পারবে না।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির যোগাযোগ বিভাগের এক বৈঠকের পর টুইট বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, বাংলাদেশ এবং ভারতের পাশাপাশি নিষেধাজ্ঞার আওতায় থাকবেন ফিলিপাইন, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান এবং নেপালের নাগরিকেরা।

কুয়েতে এখন পর্যন্ত ৬৫ হাজার ৯০৩ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ৫৬ হাজার ৪৬৭ জন সেরে উঠলেও মারা গেছেন ৪৪৪ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর