নান্দাইলে কোরবানির হাটে ভেটেরিনারি মেডিকেল টিম

করোনার ক্রান্তি সময়ে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন কোরবানির হাটে বসানো হয়েছে ভেটেরিনারি মেডিকেল টিম। উপজেলা পাণিসম্পদ কর্তৃক আয়োজনে এসব কোরবানির হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা
হচ্ছে।

বুধবার নান্দাইল পৌরসভার সর্ববৃহৎ কোরবানির হাটে উক্ত সেবা কার্যক্রমের উদ্বোধন করেন নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া। উক্ত মেডিকেল টিমের কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মলয় কান্তি মোদক, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ উজ্জল হোসাইন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ বিষয়ে ভেটেরিনারি সার্জন বলেন, সুস্থ পশু কোরবানি করতে পশুর হাটে এই সেবা দেওয়া হচ্ছে। আর আমাদের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

বার্তাবাজার/জুয়েল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর