ময়মনসিংহের নান্দাইলে নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিনের ব্যাক্তিগত তহবিল থেকে দেড় শতাধিক অসচ্ছল ব্যক্তিকে ঈদ উপহার দেওয়া হয়েছে।
আজ (বৃহস্পতিবার) পবিত্র ঈদ- উল- আযহা উপলক্ষ্যে অসহায় হতদরিদ্র পরিবারকে চাল, আলু সহ চিনি, সেমাই ও দুধের প্যাকেট ঈদ উপহার হিসাবে বিতরণ করেন। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে প্রকৃত হতদরিদ্রকে এই উপহার নিজ হাতে তুলে দেন।
উপজেলার নান্দাইল রোড বাজারে উক্ত ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, ইউএনও কার্যালয়ের অফিস সহকারী হৃদয় হাসান, সাংবাদিক মনঞ্জুরুল হক মঞ্জু, শাহজাহান ফকির, শফিকুল ইসলাম শফিক, এহতেশামুল হক শাহীন প্রমুখ।
এ বিষয়ে ইউএনও মো. এরশাদ উদ্দিন জানান, আমার ব্যাক্তিগত তহবিল থেকে নান্দাইলের কিছু হতদরিদ্রদের জন্য ঈদ উপহার হিসাবে এটুকু শুভেচ্ছা মাত্র।
বার্তাবাজার/জুয়েল