সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের সাপমারা ইউনিয়নের শিয়ালগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বোগদহ কাঠগড়া দাখিল মাদ্রাসার সহকারী মাওলানা অছির উদ্দিন (৫০) ও তার ছেলে জোবায়ের (১৩)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, বগুড়াগামী একটি মাইক্রোবাস দ্রুতগতিতে ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র রাস্তায় ছিটকে পড়ে যায়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর