একাই ১ হাজার ৩০০ নমুনা সংগ্রহ করলেন দেবদাস

মাগুরা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান দেবদাস মণ্ডল। করোনাভাইরাসের শুরু থেকে তার উপর দায়িত্ব পড়ে পৌরসভার ৯টি ওয়ার্ড ও সদর উপজেলার ১৩টি এবং মম্মদপুর উপজেলার ৮টি ইউপির সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহের। দিন-রাত যেখানেই নমুনা সংগ্রহের জন্য অফিসের নির্দেশনা পাচ্ছেন সেখানেই ছুটে যাচ্ছেন তিনি। একাই ১ হাজার ৩শ’ নমুনা সংগ্রহ করেছেন।

দেবদাস বলেন, বাড়িঘর, স্ত্রী, সন্তান ফেলে শহরের ইনডোর স্টেডিয়ামে চার মাস ধরে সহকর্মীর সঙ্গে বাস করছেন। গত ২৯ জুলাই পর্যন্ত তিনি ১ হাজার ৩০০ নমুনা সংগ্রহ করেছেন।

দেবদাশ মণ্ডলের সহকর্মী শাহীন হোসেন বলেন, দেবদাস সাহসী মানুষ। দেবদাসের অনুপ্রেরণায় তিনিও নানা পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে সহযোগী হিসেবে তার সঙ্গে কাজ করছেন।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মোল্লা সাইদুর রহমান বলেন, দেবদাস একজন কাজপাগল মানুষ। তার কাজের জন্য সরকারিভাবে তাকে পুরস্কৃত করা উচিত।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে হয়েছে ২ হাজার ২২৭ জনের। সংগৃহীত নমুনার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪১৯ জনের। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর