জাপানে গ্যাস বিস্ফোরণে উড়ে গেল রেস্তোরাঁ, নিহত ১

জাপানের ফুকুসিমায় একটি রেস্তোরাঁয় গ্যাস লাইনের লিক থেকে ভয়াবহ বিস্ফোরণে একজন নিহত ও ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার(৩০ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টার (বাংলাদেশ সনয় ভোর ৬টা) দিকে রেস্তোরাঁটি খোলার পরই জমে থাকা গ্যাসের কারণে ওই বিস্ফোরণ ঘটে।-খবর জাপান টাইমসের।

পুলিশ জানিয়েছে, ফুকুসিমা প্রদেশের কোরিয়ামা শহরে ওই সাবু সাবু (গ্রহকদের জন্য প্রতি টেবিলে মাছ, মাংশ ও ভাত একত্রে সিদ্ধ করে খাওয়ার জন্য চুল্লি থাকে) রেস্তোরাঁটি বিস্ফোরণে উড়ে যায়।

করোনাভাইরাসের কারণে দীর্ঘাদিন বন্ধ রাখার পর শুক্রবার থেকে এটি চালু করার কথা ছিল।কিন্তু বৃহস্পতিবার এটি মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর