২ দিনে মলম পার্টির ৫৯ সদস্য গ্রেফতার

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর হাট, লঞ্চ ও বাস স্ট্যান্ডসহ রাজধানীর বিভিন্ন স্থানে সক্রিয় হয়ে উঠেছে মলম পার্টির সদস্যরা। ২ দিনে এ চক্রের ৫৯ জনকে গ্রেফতার করছে পুলিশ।

রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৫৯জনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, শপিং মল, পশুরহাট কিংবা জনসমাগম হয় এমন কোনো স্থানে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে। সাধারণত চা, কফি, জুস ও ডাবের পানিতেই চেতনানাশক মেশায় তারা।

এক্ষেত্রে অপরিচিত ব্যক্তির আমন্ত্রণ গ্রহণ না করার পরামর্শ পুলিশের।

পুলিশ বলছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে চেতনানাশক দ্রব্য জব্দ করা হয়েছে। অজ্ঞান পার্টির এসব সদস্যরা এর আগেও বিভিন্ন সময় একই অভিযোগে গ্রেফতার হয়েছিলো জানিয়ে পুলিশ বলছেম জামিনে বের হয়ে আবারো একই অপরাধে জড়ায় তারা।

ঈদকে কেন্দ্র করে অজ্ঞান পার্টির তৎপরতা রোধে অভিযান চলমান থাকবে বলে জানায় গোয়েন্দা পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর