বাংলাদেশে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে: কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস শ্রম, মানবিক নেতৃত্ব ও দক্ষতার কারণে করোনাভাইরাস মহামারী অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগা চলবে না, যেকোনো সময়ে তা অবনতির দিকে যেতে পারে।

আজ বৃহস্পতিবার(৩০ জুলাই) সকালে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর