ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে একই পরিবারের ৩জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ড্রাইভারসহ আরো ২জন।
আজ বৃহস্পতিবার ভোর রাত পৌনে ৪টায় কাশিয়ানীর রেলওয়ে ফ্লাইওভারের উপর এই দূর্ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- খুলনার দিঘলিয়া থানার মোল্লাডাঙ্গা গ্রামের সিংগাপুর প্রবাসী এমদাদুল হক (২৫), তার পিতা জিয়ারুল হক (৫৫) এবং ভগ্নিপতি নড়াইলের কালিয়ার সাজ্জাদ মোল্লা(৩৫)।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান জানান, সিংগাপুর প্রবাসী এমদাদুল তার পিতা জিয়ারুল হক, ভগ্নিপতি সাজ্জাদ মোল্লা, বন্ধু আলামিন একটি প্রাইভেট কার ভাড়া করে রাতে ঢাকা বিমানবন্দর থেকে খুলনায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোর রাত পৌনে চারটার দিকে তাদের বহনকারী প্রাইভেট কারটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে রেলওয়ে ফ্লাইওভারের উপর প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রন হারিয়ে রেলিং-এর সাথে সজোরে ধাক্কা লাগায়।
এতে ঘটনাস্থলেই একই পরিবারের ওই ৩জন নিহত হয় এবং অপর ২জন আহত হয়।
বার্তাবাজার/এমকে