ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৫২ হাজার

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ১২৩ নতুন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৭৯২ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৬৮ জন।

দেশটিতে আক্রান্তের হিসেবে রাজ্যগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখন পযর্ন্ত করোনা আক্রান্তের সংখ্যা চার লাখ পেরিয়ে গেছে। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৪৬৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মৃত্যুর নিরিখে স্পেন ও ফ্রান্সকে আগেই টপকে গিয়েছে ভারত। এখন সামনেই রয়েছে ইতালি। আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে ব্রাজিল ও এরপরেই ভারতের অবস্থান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর