মেহেরপুরের গাংনীতে ১৯০ টি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের দুলাল হসেন নামের একজনের বাড়ির আঙ্গিনা থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ জানতে পারে মটমুড়া গ্রামে ১৫ কাঠা জমিতে দুলাল হোসেন নামের একজন ব্যক্তি গাঁজার চাষ করে, তাৎক্ষণিক গাংনী থানা পুলিশের একটি টিম ঐ এলাকা ঘিরে রাখে, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুলাল হাসেন পালিয়ে যায় এবং তার পরিবারের ৩ জন সদস্যকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
মেহেরপুর পুলিশ সুপার এসএম মোরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের জানান, মেহেরপুর জেলা কে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে, এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, মেহেরপুর জেলা ডিবির (ভারপ্রাপ্ত) ওসি জুলফিকার আলী, গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম।
বার্তাবাজার/এমকে