বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি গ্রামের মাদক সম্রাট সিজুর জমজমাট মাদক ব্যবসা নিয়ে বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে সে। তার আটকের সংবাদে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মাঝে। এর আগে তার বিরুদ্ধে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জমজমাট মাদক ব্যবসার অভিযোগ তুলে এলাকাবাসী।
এলাকাবাসীবাসী জানায়, সিজুর বিরুদ্ধে অবাধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও সে প্রকাশ্যে ঘুরে মাদক ব্যবসা চালিয়ে গেছে।
এরআগে গাবতলী, সোনাতলা ও শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ছিলো এমন তথ্য মিলেছে পুলিশের রেকর্ডে।
তার নামে গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ এ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এছাড়া ৯ মে ২০১৮ ও ১৭ ফেব্রুয়ারি ২০১৯ এ একই মামলা দায়ের হয়।
নামপ্রকাশে অনিচ্ছুক এলাকার এক লোক জানান, সিজু ইয়াবা-ফেন্সিডিল এলাকায় সাপ্লাই করে। প্রতিনিয়ত বহিরাগত মানুষ সিজুর বাড়ি ও মুরগির ফার্মে এসে ইয়াবা ও ফেন্সিডিল ক্রয় করে নিয়ে যায়। এছাড়াও অনেকে তার বাড়ির একটি গোপন কক্ষে সেবন করে যায়।
অপর এক ব্যক্তি নাম প্রকাশ করার শর্তে বলেন, তাকে কেউ মাদক ব্যবসা করার কথা নিষেধ করলে তাকে মারধর করে সিজু। বহিরাগত লোকদের নিয়ে গ্রামে এসে ভয়ভীতি দেখায়। এছাড়াও নানাভাবে হয়রানি করে। এলাকার চেয়ারম্যানসহ সবাই সিজুকে মাদক ব্যবসায়ী হিসাবে জানলেও ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখে খোলেনা।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাজাসহ তাকে আটক করা হয়েছে। এঘটনায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর আনিছুর রহমান বাদি হয়ে তার নামে মামলা দায়ের করেছে।
বার্তাবাজার/এমকে