কুষ্টিয়ায় একদিনে আরও ৪৮ করোনা রোগী শনাক্ত, মোট ১৫২৮

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৭৯ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৪৮ টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্ত ৩৭ জন পুরুষ ও ১১ জন নারী। আক্রান্ত ৪৮ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩২, দৌলতপুর উপজেলার ৪, ভেড়ামারা উপজেলার ৩, মিরপুর উপজেলার ৬, কুমারখালী উপজেলার ৩। সদর উপজেলায় আক্রান্ত ৩২ জনের ঠিকানাঃ হাউজিং ১ জন, কালিশংকরপুর ২ জন, পুরাতন আলফার মোড় ১ জন, হরিপুর ১ জন, কোর্ট পাড়া ৫ জন, কোর্ট পাড়া মার্কাজগলি ১ জন, আহম্মদপুর জগতি ১ জন, মিল পাড়া ১ জন, হাউজিং এ ব্লক ১ জন, কলাবাড়িয়া ১ জন, থানা পাড়া ১ জন, কৃষক পাড়া জগতি ১ জন, আড়ুয়া পাড়া ১ জন, নগর মোহাম্মাদপুর ১ জন, আমলা পাড়া ১ জন, ৬১-এনএস রোড আমলা পাড়া ১ জন, চৌড়হাস ২ জন, পশ্চিমপুর ১ জন, ৭৪/২- মোজাহার মোল্লা লেন কালিশংকরপুর ১ জন, আদর্শ পাড়া ১ জন, মোল্লা তেঘোরিয়া ১ জন, হাউজ ৩৭৬ ব্লক-ডি হাউজিং স্টেট ১ জন, হরিনারায়ণপুর ১ জন ও খাজা নগর ১ জন।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা সলিমপুর মথুরাপুর ১ জন, কাইপাল মথুরাপুর ২ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা বাঘবাড়িয়া পান্টি ১ জন, সাতপাখিয়া বেয়ারা ১ জন, কুমারখালী থানা ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানা মিরপুর ১ জন, ফুলবাড়িয়া ৪ জন, সোনালী ব্যাংক মিরপুর ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানা ফারাকপুর ২ জন, কাজিহাটা ১ জন।

এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১৫২৮ জন করোনা রোগী শনাক্ত হল। এই পর্যন্ত মৃতের সংখ্যা ৩৩ জন। যার মধ্যে ২৮ জন পুরুষ ৫ জন মহিলা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর