বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর স্বল্প পরিসরে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজ। আজ পবিত্র হজ। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বণিতে মুখরিত আরাফাতের ময়দান। ফজরের নামাজ শেষে আরাফাতের ময়দানের উদ্দেশে রওয়ানা দেন হাজিরা। অবস্থান করবেন সূর্যোদয় পর্যন্ত। তালবিয়ায় মুখর ভাগ্যবান ১ হাজার মানুষের উপস্থিতিতে পালিত হচ্ছে পবিত্র হজ।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর আরাফাতে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে। এ বছর আরবি খুতবাসহ আরও ১০ ভাষায় খুতবা দেওয়া হবে। এর মধ্যে হজের ইতিহাসে প্রথম বাংলায় ও হজের খুতবা অনুবাদ করা হবে।
এবার হজে বাংলাদেশির মধ্যে মাত্র ৫ জন অংশ নিতে পেরেছেন। হজের অনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার আগে তাদের দেহের তাপমাত্রা পরীক্ষা ও ভাইরাস পরীক্ষা করা হয়েছে। কোয়ারেন্টিনেও থাকতে হবে তাদের।
বৃহস্পতিবার রাতে মুজদালিফায় অবস্থান করে শুক্রবার মিনায় ফিরে কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
বার্তাবাজার/কে.জে.পি