লালমনিরহাটে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক

লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন তালুক খুটামারায় “মানব বার্তা” পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক বদিয়ার রহমান(৫৫) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে জানা যায়।বর্তমানে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক বদিয়ার রহমান রংপুর মেডিকেল চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার তার ছোটভাই সাইফুল ইসলাম(৩৯) বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় এজাহার দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম তার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় আসার সময় দেখতে পারেন তার বাসার সামনে পাকা রাস্তায় সাংবাদিক বদিয়ার রহমানের ছেলে সোহানুর রহমান শিশির(২১) কে মারধর করছেন কতিপয় সন্ত্রাসীরা। তার ভাতিজাকে রক্ষার চেষ্ঠা করলে সন্ত্রাসীরা তাকে এলোপাতারি মারধর করেন ও ধারালো ছোড়া দিয়ে আঘাত করে রক্তাক্ত যখম করে। ওই সময় সাংবাদিক বদিয়ার রহমান ছুটে এসে তাদের বাঁচানোর চেষ্ঠা করলে তার উপরও সন্ত্রাসীরা এলোপাতারি মারধর শুরু করে। বদিয়ার রহমানের আত্নচিৎকারে তার স্ত্রী শিউলি বেগম (৪২) তাদের বাঁচানোর চেষ্ঠা করলে তাকেও মারধর করে শ্লীনতাহানী ঘটায় সন্ত্রাসীরা। এসময় সাইফুল ইসলামের পকেট থেকে ব্যাবসার ৪লক্ষ ৪৮হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

এমনসময় তাদের আর্তচিৎকারে এলাকাবাসী উপস্থিত হলে সন্ত্রাসীরা অস্ত্র দেখিয়ে তাদের শাসিয়ে যায়। এরপর এলাকাবাসী তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান এবং সাংবাদিক বদিয়ার রহমান গুরুতর অসুস্থ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেলে রেফার করেন।

এই ঘটনায় জেলার সাংবাদিক মহল তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।তারা এই সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবী জানায়।

এবিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর