প্রিয়জনেদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়ি ফিরছে মানুষ। গতকাল (২৯ জুলাই) বিকেলের পর থেকে কিছু কিছু গার্মেন্টস ছুটি হওয়ায় বাড়ির পথে পোশাক শ্রমিকরা।
সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ বেড়ে টঙ্গী থেকে গাজিপুর রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
তীব্র যানজটের মাঝে আরও সমস্যার সৃষ্টি করেছে বর্ষার বৃষ্টি। সড়কের খানাখন্দে জমে থাকা বৃষ্টির পানিতে কোনো গাড়িই স্বাভাবিক গতিতে সামনের দিকে এগুতে পারছে না। যারা গাড়িতে উঠতে পেরেছে তারাও দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছে।
বৃষ্টির পানিতে কর্দমাক্ত হয়েও যান-চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যহত থাকতে দেখা গেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ সড়কে যানবাহনের চাপ বেড়েছে। কখনো যানযট আবার কখনো যানবাহনের ধীরগতি। এতে ভোগান্তি রয়েই গেছে ঈদযাত্রায়।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহসড়কে যাত্রীদের চাপে বেড়েছে যানবাহনের সংখ্যা।
বার্তাবাজার/কে.জে.পি