বিশ্বে করোনা শনাক্ত প্রায় ৩ লাখ, মৃত্যু ৭ হাজার

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দু’লাখ ৮৪ হাজারের বেশি। মৃত্যু ৬ হাজার ৮শ’ ছাড়াল। এ নিয়ে মোট আক্রান্ত প্রায় ১ কোটি ৭২ লাখ মানুষ। মোট মৃত্যু ছাড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার।

এরমধ্যে একদিনে ১৪শ’র বেশি প্রাণহানির ফলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত ৪৫ লাখ ৭০ হাজারের মতো। এদিন করোনায় রেকর্ড মৃত্যু ও সংক্রমণ দেখেছে ব্রাজিল।

৭১ হাজার সংক্রমণ শনাক্তের ফলে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ২৫ লাখ। প্রায় ১৬শ’ মানুষ মারা যাওয়ায় দেশটিতে মোট প্রাণহানি ৯০ হাজারের বেশি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর