নাটোর সদরের বরগাছা এলাকায় একটি বাড়ির মূল ফটকের সামনে থেকে টাইমবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকালে বড়গাছা এলাকার খালেদুজ্জামান নামের এক ব্যক্তির বাড়ির সামনে থেকে এই বস্তু উদ্ধার করা হয়।
জানা যায়, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখান থেকে লাল ক্রসটেপে মোড়ানো ৬ ইঞ্চি সাইজের বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করেন।
সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান, জনমনে আতংক সৃষ্টি করতে কেউ লাল ক্রস টেপে মুড়িয়ে বোমা সাদৃশ্য বস্তুটি ফেলে রেখে যায়। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান তিনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, জনৈক ব্যাক্তি ৯৯৯-এ কল করে নাটোর শহরের বড়গাছা কারবালা মোড়ের কাজী ট্রেডার্সের পাশে খালেকুজ্জামান এর বাড়ির গেটের সামনে বোমা সাদৃশ্য বস্তু দেখে ফোন দেন।
বার্তাবাজার/এসজে