নিখোঁজের তিনদিন পর রিকশাচালকের মৃতদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর একটি বিলের ডোবা থেকে আনসার আলী নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলের বিলের পাশ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আনসার আলী শেরপুর সদর উপজেলার তাতালপুর এলাকার বাসিন্দা।

জানা যায়, গত সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় বাড়ি থেকে রিকশা নিয়ে বের হলে সকালেও তিনি আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখুজি করে শেরপুর সদর থানায় জিডি করেন তার পরিবার। বুধবার শৈলের পাড় বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি (তদন্ত) বন্দে আলী জানান, ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর