মহামারি করোভাইরাসে পরিবারের সকল সদস্যকে নিয়ে আক্রান্ত হয়েছেন ভারতের দক্ষিনী চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক এসএস রাজমৌলি। বুধবার (২৯ জুলাই) পাওয়া রিপোর্টে জানা যায় রেকর্ড গড়া বাহুবলি সিনেমার পরিচালক ও তার পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন।
রিপোর্ট পাওয়ার পর টুইটবার্তায় তিনি নিজেই জানান তার আক্রান্তের খবর। টুইটারে রাজমৌলির পোস্টের সূত্র ধরে সংবাদটি প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া।
পরিচালক লেখেন, আমি ও আমার পরিবারের সদস্যরা কয়েকদিন আগে থেকে জ্বরে ভুগছি। তবে কিছুটা জ্বর কমেছে। এর মধ্যে কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি। যা আজ (বুধবার) পজিটিভ আসে। আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেন্টিনে আছি।
বার্তাবাজার/এসজে