মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাজদার আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বুধবার বিকালে গাংনী- হিজলবাড়ীয়া সড়কের আকমলের ইটভাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজদার আলী গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের মৃত জাকির আলীর ছেলে।
স্থানীয়রা জানান,সাজদার আলী একই গ্রামের সাহাজুল ইসলামকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে গাংনীতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে দুজনেই আহত হয়। পরে পথচারীরা আহতদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক সাজদার আলী কে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি)ওবায়দুর রহমান জানান, সাজদার আলী সম্প্রতি মোটরসাইকেল চালানো শিখেছে।খুব ভালো চালাতে না পারলেও মোটরসাইকেল নিয়ে গাংনীতে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে নিহত হয় সে।পরিবারের কোন অভিযোগ না থাকায় সাজদার আলীর লাশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করেছে তার পরিবারের সদস্যরা।
বার্তা বাজার/শাহরিয়া