রাজধানীতে বোমা বিস্ফোরণের পর চট্টগ্রামে পুলিশি নিরাপত্তা জোরদার

রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের পর চট্টগ্রামে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের বিভিন্ন প্রতিষ্ঠানে বা স্থাপনায় সাধারণ মানুষ চলাচল সীমিত করে আনা হয়েছে।

অন্যসময় থানা ও ফাঁড়িসহ পুলিশের বিভিন্ন স্থাপনার গেইট সবসময় খোলা থাকলেও এখন আনা হয়েছে পরিবর্তন। আজ (বুধবার) সকাল থেকেই থানাগুলোর গেইট লাগিয়ে রাখা হচ্ছে, বন্ধ করা হচ্ছে মানুষের অহেতুক প্রবেশ। সেই সাথে জরুরি কাজে আসা লোকজনের দেহও তল্লাশী করা হচ্ছে।

সিএমপি-এর উপ কমিশনার ফারুক উল হক বলেন, কোন মহল যাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং জনগণের জান ও মালের ক্ষতি না হয়; সেজন্য চট্টগ্রাম পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে একই সাথে নগরীর প্রতিটি মোড়ে ছিলো পুলিশের সারপ্রাইজিং চেকপোস্ট। এছাড়া এখানকার ৫০টির বেশি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা কে পি আইয়ের নিরাপত্তা জোরদারের পাশাপাশি অতিরিক্ত পুলিশ পাহারা বসানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর