প্রিয়জনেদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়ি ফিরছে মানুষ। বুধবার (২৯ জুলাই) বিকেলের পর থেকে কিছু কিছু গার্মেন্টস ছুটি হওয়ায় বাড়ির পথে পোশাক শ্রমিকরাও। ঘরমুখো মানুষের চাপ বাড়ায় টঙ্গী থেকে গাজিপুর এই ১৩ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
তীব্র যানজটের মাঝে আরও সমস্যার সৃষ্টি করেছে বর্ষার বৃষ্টি। সড়কের খানাখন্দে জমে থাকা বৃষ্টির পানিতে কোনো গাড়িই স্বাভাবিক গতিতে সামনের দিকে এগুতে পারছে না। যারা গাড়িতে উঠতে পেরেছে তারাও দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছে।
ঢাকা থেকে নেত্রকোনাগামী রফিকুল ইসলাম জানান, বিকাল ৫টার দিকে আব্দুল্লাহপুর ব্রীজে ছিলাম। ৩ ঘন্টা সময়েও যেতে পারিনি গাজীপুর চৌরাস্তায়। তবে এমন সময় স্বাস্থ্যবিধি মেনে গাড়িতে উঠতে পেরেই নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
এদিকে বৃষ্টির পানিতে কর্দমাক্ত হয়েও যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যহত থাকতে দেখা গেছে।
বার্তাবাজার/এসজে/এসআর