রাজধানীর পল্লবী থানায় বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সাইট ইন্টেলিজেন্স গ্রুপ তাদের ওয়েবসাইটে বুধবার (২৯ জুলাই) রাতে আইএস’র দায় স্বীকারের এই তথ্য জানিয়েছে।
সাইট ইন্টেলিজেন্স গ্রুপের কর্মকর্তা রিটা কাটজ এক টুইটে লিখেছেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় পুলিশের একটি দফতরে হামলার দায় স্বীকার করেছে আইএস।
২০১৯ সালের আগস্টের পর রাজধানী ঢাকায় আইএসের এটাই প্রথম হামলা বলে জানিয়েছেন রিটা। তিনি বলেছেন, ঈদুল আজহার আগে নতুন লড়াইয়ের অংশ হিসাবে ঢাকায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করছে আইএস।
এর আগে, বুধবার ভোরের দিকে পল্লবী থানার ভেতর বিস্ফোর চার পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন।
বার্তাবাজার/এসজে