লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর বটতলা বাজারে বুধবার সকালে চিহিৃত দুস্কৃতিকারীরা বিজিবি কর্মকর্তা ( জেসিও) মোঃ মোস্তফা ও তার পুত্র মিরাজুল ইসলামকে কুপিয়ে জখম করেছে। মুমুর্ষ অবস্থায় স্বজনেরা পিতা-পুত্রকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেছে।
সুত্রে জানায়,উপজেলার চন্ডিপুর ইউপির চিহিৃত দুস্কৃতিকারী আলাউদ্দিন আলো পরিকল্পিত ভাবে বিজিবি রাজশাহী সেক্টরে কর্মরত জেসিও মোঃ মোস্তফার বাগানের ফলজ আম গাছ কেটে ফেলে। গাছ কাটার বিষয়ে মোস্তফা গ্রাম্য শালিশদারদের নিকট বিচার প্রার্থী হয়। এতে ক্ষীপ্ত হয়ে আলাউদ্দিন আলো বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি কর্মকর্তা এবং তার কলেজ পড়ুয়া পুত্রকে মুঠো ফোনে বটতলা বাজারে চা খাওয়ার কথা বলে ডেকে এনে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায়।
প্রত্যক্ষদর্শী মিন্টু,কাসেম,রুহুল আমিন বলেন,আলাউদ্দিন আলো বটতলা বাজারে কামালের চা-দোকানে এলাকার চিহিৃত দুস্কৃতিকারী কানা আনোয়ার,সিএনজি রিপন,সজিব সহ ১০/১২জনের গ্রুপ দেশীয় অস্ত্র সহ উপস্থিত করে পিতা-পুত্রকে ডেকে এনে হামলা চালায়। হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি কর্মকর্তা মোঃ মোস্তফা বলেন,আলো আমাকে রক্তাক্ত জখম করে প্যান্টের পকেটে থাকায় ৮/১০ হাজার টাকা নিয়ে যায়।
এব্যাপারে বার বার যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।
রামগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে আহতদের পরিদর্শন করেছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বার্তা বাজার/শাহরিয়া