ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থতাবোধ করছেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বুধবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান সেবা দিতে গিয়ে প্রতিদিন বহু মানুষের সংস্পর্শে এসেছেন। সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আলফাডাঙ্গা উপজেলায় এ পর্যন্ত ১৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১০১ জন সুস্থ হয়েছেন ও ১জন মারা গিয়েছেন।
বার্তা বাজার/শাহরিয়া